ফাইল ছবি
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের হবিবুর রহমাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে উপজেলা সদরের গোয়াইনঘাট বাজার পুরাতন স্ট্যান্ড এলাকায় মোটর গ্যারেজের সামন দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলো নিহত যুবক আব্দুর রহিম। এসময় একজন পথচারীকে রক্ষা করতে তার সাইকেলটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে সিওমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠনো হবে।
আজকের সিলেট/১০ জানুয়ারি/এইচ বি/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








