ধর্মপাশায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:০০ PM

ধর্মপাশায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৪:৪৬:১৬ AM

ধর্মপাশায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


সুনামগঞ্জের ধর্মপাশায় নিখোঁজের ১২ঘন্টা পর নদী থেকে তাওফিক মিয়া (৪) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তাওফিক জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের ইয়ার হোসেনের ছেলে।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জানান,  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তাওফিক। নিখোঁজের পর থেকে খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায় শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির সামনে থাকা মনাই নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশের সহায়তায় দাফন করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর