শায়েস্তাগঞ্জে নদীতে নেমে এক ভাইয়ের মুত্যু, আরেক ভাই নিখোঁজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৫৫ AM

শায়েস্তাগঞ্জে নদীতে নেমে এক ভাইয়ের মুত্যু, আরেক ভাই নিখোঁজ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০৮:০০:৫৬ AM

শায়েস্তাগঞ্জে নদীতে নেমে এক ভাইয়ের মুত্যু, আরেক ভাই নিখোঁজ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই ডুবে গেছে। এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তবে শিশু জুনাঈদ মিয়া (১০) এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র।

শনিবার দুপুর আড়াইটার দিকে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে গতকাল বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে দুই শিশু তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা দুজন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছালেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর