উত্তরপূর্ব'র অমিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৮ AM

উত্তরপূর্ব'র অমিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ১০:৪০:০৮ AM

উত্তরপূর্ব'র অমিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা


দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনা ব্যাক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে করে মামলাটি করেন।

এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর