সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
রোববার সকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ববর্তী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








