দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর মৃত্যু একটি হত্যাকাণ্ড এবং এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ফয়সল আহমদ (৩২) নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকার বাসিন্দা।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে জানা গেছে গ্রেপ্তার ফয়সল ও তার কয়েকজন সঙ্গী মিলেট ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে অমিত দাসকে মারধর করে হত্যা করেন। আটককৃত ফয়সল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী যার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় ৪টি এবং এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ। তাকে আদালতে প্রেরণ করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেছ পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে নগরীর হাজারীবাগ এলাকা থেকে উদ্ধার করা হয় অমিত দাস শিবুর মরদেহ। মৃত্যুর দিন থেকে ঘটনাটিকে দুর্ঘটনা নয় বরং রহস্যজনক মৃত্যু হিসেবে সন্দেহ করা হয়েছিলো।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








