নগরীর তালতলায় হোটেল গুলশানের জেনারেটর রোমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে তালতলার আর্ট সাইনের গোদামে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে তালতলার হোটেল গুলশানের সামনে থেকে প্রচুর ধোয়া উড়তে দেখা যায়। সাথে সাথে ফায়ার সার্ভসে খবর দিলে তারা এসে পার্শবর্তী আর্ট সাইনের গোদামে আগুনের সুত্রপাত দেখতে পায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন জানান, বিকাল ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনই আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








