শাল্লায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে অর্থদন্ড
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ PM

শাল্লায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে অর্থদন্ড

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১১:২৪:৫৭ AM

শাল্লায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে অর্থদন্ড


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট অবনী মোহন দাশকে (ঘোড়া মার্কা) আর্থিক জরিমানা করা হয়েছে। ৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। জরিমানাটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নির্বাচনে মাইকিং প্রচরণার নিয়ম হচ্ছে দুপুর ২ থেকে রাত ৮ পর্যন্ত। কিন্তু ঘোড়া মার্কার মাইকিং বেলা ২ আগেই শুরু করছে। আমাদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ চলছিল তখন আমাদের সামনে দিয়ে মাইকিং করা হলে ওসি এবং ইউএনও এর উপস্থিতিতে ঘোড়া মার্কার প্রার্থী এ্যাড: অবনী মোহন দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তথ্যেমতে, উপজেলা নির্বাচনী আচরণ বিধিমালায় দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত মাইকিং প্রচারনা করতে পারবে। কিন্তু নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে এডভোকেট অবনী মোহন দাশ (ঘোড়া মার্কার) মাইকিংয়ে প্রচারনা দুপুর ২ টার পূর্বেই শুরু করেছিল। তখন গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রশিক্ষণ চলছিল। এসময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ অন্যান্য কর্মকর্তারা।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আলাউদ্দিন বলেন, নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া মার্কার প্রার্থীকে ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী এ্যাড: অবনী মোহন দাশকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ এনামুল কবির।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর