সুনামগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান এই হিসেবে মধ্যনগর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নিজ প্রার্থীতা ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি এম এ মান্নানের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহম্মেদ সালমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান।
আসন্ন ৫ই জুন প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন। নবসৃষ্ট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে।মধ্যনগর সদর,চামরদানী,দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের আপমোর জনসাধারণের সেবা করে নিজেকে সমর্পিত করতে চাই। আপনারা সমাজের দর্পন হিসেবে নিরপেক্ষ,বস্তুনিষ্ঠ সংবাদ লিখনীর মাধ্যমে আমাকে সার্বিক সহযোগীতা করার প্রত্যাশা রাখছি বলে তুলে ধরেন সাইদুর রহমান।চারটি ইউনিয়নের তৃণমূর ভোটারদের সাথে সাক্ষাত করেছি,এবং আশা রাখছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার প্রতিটি ভোটারের সমর্থন,ভালবাসা,দোয়া ও আশির্বাদ নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
প্রেসক্লাবে মতবিনিময়ে বক্তব্য সহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, মতবিনিময়ে প্রধান অতিথি দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান।মতবিনিময়ে বক্তব্য রাখেন মধ্যনগর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ফারুকী,মোঃশফিকুল ইসলাম,সাবেক দক্ষিন বংশীকুন্ডা ইউআ.লীগের সভাপতি মোঃমন্জুরুল হক মনজু মুন্সি।
বক্তাগণের বক্তব্যে বেরিয়ে আসে আসন্ন মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাবমুক্ত,স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন। আপনারা জাতির দর্পণ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করতে চাই যে আপনাদের সুদৃষ্টিতে জনগণ যেন ভোটের দিন নিরাপদে ভোট দিতে পারে এটাই প্রত্যাশা।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
আজকের সিলেট/এপি
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








