ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে হেনা বেগম নামে (৫৫) এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।
নিহত হেনা ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়া ট্রেনের একটি ইঞ্জিন বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে আসলে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চি করেন রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ ২ জানুয়ারি / এসভি / জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








