বাদাঘাটে বিলের পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৭ PM

বাদাঘাটে বিলের পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৯:৩৮:০৭ AM

বাদাঘাটে বিলের পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


শহরতলীর বাদাঘাট এলাকায় চিড়াখাই বিলে নৌকায় খেলতে গিয়ে পানিতে পড়ে শামীমা বেগম (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে। সে স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকাল ৫টার দিকে জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে। 

নিহত শামীমার পিতা আলী আহমদ  জানান, বিকেলে বিলে কয়েকজন শিশু নৌকায় খেলতে যায়। সেখানে হঠাৎ খেলার একপর্যায়ে পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর