বাহুবলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৮ PM

নাতিনের নাম রাখা হলনা নানার

বাহুবলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:২১:৩১ AM

বাহুবলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু


হবিগঞ্জের বাহুবলে সড়ক দূর্ঘটনায় আব্দুস সোবহান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সোবহান হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যার বাজার এলাকার সুঘর থেকে আব্দুস ছোবহান পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি সিএনজি নিয়ে ছেলের শ্বশুরবাড়ী সাতগাঁও গ্রামে নাতিনের নাম রাখার জন্য দাওয়াতের উদ্যেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নতুন বাজার নামক স্থানে পৌঁছলে একটি প্রাইভেটকারের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়।

আহতরা হলেন- এখলাছ মিয়া (২১), পিংকি আক্তার (১৮), তাওহীদ (২মাস), ফুলমতি বেগম (৭০), ফুল মিয়া (৩৫), কেয়া আক্তার (৩)।

বাহুবল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর