মধ্যনগরে ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২৯ PM

মধ্যনগরে ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:২৭:৩৭ AM

মধ্যনগরে ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার


সুনামগঞ্জের মধ্যনগর সদর উপজেলার ৩নং ওয়ার্ডের জমশেরপুরের দক্ষিণ পার্শে সুমেশ্বরী নাদীর উত্তর পাড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে  মধ্যনগর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় গুড়াডোবা বাঁধের কিনারায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ অজ্ঞাত মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ওসি মোঃএমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা লোকটি ভারসাম্যহীন বলে জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর