সিলেটে ডিবির অভিযানে আটক ৫ জুয়াড়ি
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২১ AM

সিলেটে ডিবির অভিযানে আটক ৫ জুয়াড়ি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ১১:০৪:০১ AM

সিলেটে ডিবির অভিযানে আটক ৫ জুয়াড়ি


সিলেটের ৫ জুয়াড়িকে আটক করেছে এসএমপি ডিবি পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন চাষনীপিরের মাজার সংলগ্ন এলাকার কলবাখনী সাকিনস্থ রিক্সা গ্যারেজের ভিতরের খালি জায়গায় তীরশিলং খেলায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা আটক করা হয়। এসএমপি ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আঠককৃতরা হলেন, মহানগরীর সাপ্লাই রোডের সাহানোর গ্যারেজের মোঃ সিরাজ মিয়া পুত্র মোঃ সোহাগ মিয়া (২৪), এয়ারপোর্ট থানাধীন গোয়াইঠুলা এলাকার সিরাজ মিয়া পুত্র লালন মিয়া (৩৫), ৩৫ লোহারপাড়া এলাকার আবু মিয়া পুত্র শাহ আলম(২৫), জালালাবাদ এলাকার নজরুল এর কলোনীর মৃত আজিদ নূরের পুত্র জাহাঙ্গীর আলম(৪৫), লোহারপাড়া এলাকার মৃতঃ আরব আলীর পুত্র মোঃ আকবর হোসেন(২৪)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর