প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উপলক্ষে সিলেটের চার উপজেলায় আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। চারটি উপজেলা হলো- সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে- অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








