চার উপজেলার কেন্দ্রে কেন্দ্র যাচ্ছে ভোটের সরঞ্জাম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ PM

মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

চার উপজেলার কেন্দ্রে কেন্দ্র যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৪:৫৯:৫৬ AM

চার উপজেলার কেন্দ্রে কেন্দ্র যাচ্ছে ভোটের সরঞ্জাম

প্রথম ধাপে সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে একে একে পাঠানো হয় সরঞ্জাম। নির্বাচন অফিস থেকে ৩০২ টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সেসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তাছাড়া নির্বাচনের দিন ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া হবে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে সিলেটের চার উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়াও নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দু’জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি)-এর নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরো একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা সকলেই ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন।

উল্লেখ্য, সিলেটের ৪ উপজেলায় ৩০২ টি ভোট কেন্দ্রে ৮ লাখ ১৪ হাজার ৫২ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই চার উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন।িসিেকেন্দ্রে কেন্দ্র যাচ্ছে ভোটের সরঞ্জাম
মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

প্রথম ধাপে সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে একে একে পাঠানো হয় সরঞ্জাম। নির্বাচন অফিস থেকে ৩০২ টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সেসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তাছাড়া নির্বাচনের দিন ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া হবে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে সিলেটের চার উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়াও নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দু’জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি)-এর নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরো একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা সকলেই ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন।

উল্লেখ্য, সিলেটের ৪ উপজেলায় ৩০২ টি ভোট কেন্দ্রে ৮ লাখ ১৪ হাজার ৫২ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই চার উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে

মহানগর