সদর উপজেলায় দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ AM

সদর উপজেলায় দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৩:৪২:০৭ AM

সদর উপজেলায় দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত


সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে টুকেরবাজার ইউনয়নের দলদলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ঐ কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট দেওয়া থেকে বিরত থাকেন চা-বাগানের ভোটাররা। ফলে কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়।

বুধবার দুপুর ১টা থেকে ভোটগ্রহণ বন্ধ করা হয়।

তবে কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত এই বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, কিছু সমস্যার হয়েছে। আমাদের ম্যাজেস্টিট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঐ কেন্দ্রে রয়েছেন। আমরা সমাধান করার চেষ্টা করছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর