সিলেটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ PM

সিলেটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৬:০৬:২৬ AM

 সিলেটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে হামলার শিকার  তিন সাংবাদিক


সিলেট জেলায় উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার দুপরে হামলার পৃথক ঘটনা ঘটে।

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে ঘোপাল ভোটকেন্দ্রে  গেলে ভোট জালিয়াত চক্রের হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট প্রতিদিন’র ফটো সাংবাদিক রেজা রুবেল।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে মীরগঞ্জ ভোট কেন্দ্রে হামলার শিকার হয়েছেন অনলাইন পোর্টাল ‘দৈনিক সিলেট’র সাংকবাদিক সামিল হোসেন ও সাংবাদিক তামিম আহমেদ।

আহত সাংবাদিক রেজা রুবেলকে হাসপাতারে ভর্তি করা হয়েছে।  অপর দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর