সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম দোয়াত-কলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত যে সব ইউনিয়ন ও ওয়ার্ডের ফলাফল জানা গেছে, এর মধ্যে বেশিরভাগেই মঞ্জুর কাদির শাফি বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
জানা গেছে, আমুড়া ইউনিয়নের ৭ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ২৪০৪ ভোট, আনারস পেয়েছে ৮২৫ ভোট ও ঘোড়া পেয়েছে ৮৮৭ ভোট। বাঘা ইউনিয়নের মোট ১০ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ৩৫০৬ ভোট, আনারস পেয়েছে ১২৬৪ ভোট ও ঘোড়া পেয়েছে ১২৯২টি ভোট।
লক্ষণাবন্দ ইউনিয়নের সব কেন্দ্রে দোয়াত-কলম ৩৬৪৬, আনারস ২৯৫২ ও ঘোড়া ৫০০টি ভোট পেয়েছে। গোলাপগঞ্জ পৌরসভা এলাকার মোট ১১টি কেন্দ্রে দোয়াত-কলম ৩৮২১, ঘোড়া ২৫৭০ ও আনারস ১২৪১টি ভোট পেয়েছে। গোলাপগঞ্জ সদর ইউনিয়নে দোয়াত-কলম ২২৯৫, ঘোড়া ১৮০৬ ও আনারস ৭৪৮টি ভোট ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া) ও ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
গোলাপগঞ্জ প্রতিনিধি 








