চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
বুধবার মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার, ঢাকার ব্যবসায়ী বেলাল আহমদ এমবিএ।
ভাইস চেয়ারম্যান পদে কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন মেজর ও খেলাফত মজলিস নেতা প্রবাসী হাফিজ মাও. খালেদ আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








