নগরীর কলবাখানী চাষনীপীর (র.) এলাকা থেকে জুয়া খেলা সামগ্রী সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মোঃ সোহেল (৩৮), মোঃ শাহানুর (৩০), খালেক আহমদ (২৭), রহমত আলী (৪০), আপেজ মিয়া (৩২) ও মোঃ জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেফতার করা হয়।
জানা গেছে, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর এলাকায় জুয়া খেলা অবস্থায় পরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
এসএমপির উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








