মৌলভীবাজারে এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ AM

মৌলভীবাজারে এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৫:০২:৪৩ AM

মৌলভীবাজারে এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার অভিযোগ উঠেছে মৌলভীবাজার-৩ আসনের এমপি জিল্লুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা বলেন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রওনক আহমেদ অপু।

সংবাদ সম্মেলনে রওনক আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি'র ২২ ধারা অনুযায়ী সংসদ সদস্য নির্বাচন পূর্ব প্রচারনায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমাদের সংসদীয় আসনের (মৌলভীবাজার-৩) এমপি মো. জিল্লুর রহমান আমার প্রতিদ্বন্দ্বীপ্রার্থী শাহজাহান খানের পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন।

এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে এমপি রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বক্তব্যে শাহজাহান খানের পক্ষে এবং আমার বিপক্ষে কথা বলেন। এইরূপ পক্ষপাতিত্বমূলক বক্তব্যের মধ্য দিয়ে তিনি নির্বাচন আচরনবিধি লংঘন করেই চলেছেন। তিনি আমাদের সকলের কাছে একজন সম্মানীয় ব্যক্তি।

তিনি যখন কোন ব্যক্তিবিশেষের পক্ষে প্রচারণা চালান তখন তা সাধারণ জনসাধারণের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং উনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এমপির এ প্রচারণায় ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। আমার কর্মী সমর্থকরা এবং রাজনগর উপজেলার সাধারণ মানুষ ভোটের সুষ্ঠ পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর