কোম্পানীগঞ্জে শামীম-মজির লড়াইয়ের আবাস
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM

কোম্পানীগঞ্জে শামীম-মজির লড়াইয়ের আবাস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ১১:০১:১৫ AM

কোম্পানীগঞ্জে শামীম-মজির লড়াইয়ের আবাস


চলমান উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে। এ দিন সিলেটের যে কয়টি উপজেলায় ভোট হবে-সে তালিকায় রয়েছে পাথর রাজ্য খ্যাত কোম্পানীগঞ্জ। এই উপজেলায় মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন ভোটে। তবে মুল লড়াইয়ে ধনাঢ্য শামীমের সঙ্গে থাকছেন আওয়ামী লীগের ক্লিন নেতা হিসেবে পরিচিত জেলা শাখার সহ দপ্তর সম্পাদক মজির উদ্দিন। এছাড়াও তাদের প্রতিদ্বন্ধিতার বাইরেও নাটকীয় কিছু ঘটতে পারে এমন গুঞ্জনও আছে উপজেলা জুড়ে।

ষষ্ঠ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন ও আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল হেলাল ও সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক মো. ইকবাল হোসাইন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি নাসরিন জাহান, মনোয়ারা বেগম ও ফাতিমা আক্তার অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, নির্বাচনী হলফনামা ঘেটে দেখা গেছে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ শামীম স্বশিক্ষিত ও ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা থাকলেও সেগুলো থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। গত ৫ বছরে শামীম আহমদের আয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও ঋণ বেড়েছে। পাঁচ বছর আগে তাঁর বাৎসরিক আয় ছিল ১১ লাখ ৯৫ হাজার টাকা। বর্তমানে চার গুণ বেড়ে তা হয়েছে ৪৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে ২ লাখ ১১ হাজার ৩৮৩ টাকা। বর্তমানে অস্থাবর সম্পদ ২০ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকা, যা আগে ছিল ১৮ লাখ ৬৬ হাজার ৬১৩ টাকা। বর্তমানে শামীমের স্থাবর সম্পদ ৩ কোটি ৪৪ হাজার ৫০৩ টাকা। ব্যাংক ঋণ বেড়েছে ৭ গুণেরও বেশি।

স্নাতক পাস মজির উদ্দিন ব্যবসায়ী। ব্যবসা ও শেয়ার থেকে তাঁর বছরে আয় ৭৩ লাখ ৪৯ হাজার ৫৭৯ টাকা। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫ টাকার। স্বশিক্ষিত আবুল মনসুর মো. রশীদ আহমদও ব্যবসায়ী। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১২ লাখ ৯৩ হাজার টাকা। আবুল মনসুরের স্ত্রীর অলংকার রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। মনসুরের ব্যাংক ঋণ রয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৬৭ টাকা।

উল্লেখ্য, ২১ মে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর