খানুয়া হাজী সিরাজুল ইসলাম জামেয়া ( মহিলা) মাদ্রাসার বই মাদ্রাসার পোষাক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় দক্ষিণ সুরমা খানুয়া হাজী সিরাজুল ইসলাম জামেয়া (মহিলা) মাদ্রাসায় অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মো বদরুল ইসলাম, বলেন আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে খানুয়া হাজী সিরাজুল ইসলাম মাদরাসা। অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র জামিয়ার সভাপতি খালিকুল ইসলাম ( বাচ্চু মিয়া) পরিচালনা করেন মো জুনুর আহমদ শুরুতে কোরআন তিলাওয়াত করে অএ মাদ্রাসার ৫ ম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান মাঈশা গজল পরিবেশন করে অত্র মাদ্রাসার ৪থ শ্রেণীর ছাত্রী নিহা আক্তার পলি সাগত বক্তব্য রাখেন অত্র জামিয়ার পরিচালনা কমিটির সেক্রেটারী মালিকুল ইসলাম( সুফি মিয়া) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ১নং মোল্লার গাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিস্তাতা এবং হাজী সিরাজুল ইসলাম ট্রাস্ট এর চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম ( শফিক মিয়া) দোয়া পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক হাফিজ আজমল হোসেন আরো উপস্থিত ছিলেন অএ মাদ্রাসার ছাত্রীদের অভিভাবক ও এলাকার মুরব্বিরা।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








