শাবির লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ PM

শাবির লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৬:০৩:২৩ AM

শাবির লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি লেক থেকে আলমগীর মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আলমগীর মিয়া সিলেট নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে।

বুধবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশের লেকে কাজ করছিলেন। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লেক পরিদর্শন শেষে বলেন, ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ-কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর