কালিঘাট পেয়াজপট্টি থেকে ৫ জুয়াড়ি আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ AM

কালিঘাট পেয়াজপট্টি থেকে ৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৬:৫৬:৩৩ AM

কালিঘাট পেয়াজপট্টি থেকে ৫ জুয়াড়ি আটক


নগরীর কালিঘাট পেয়াজপট্টি থেকে তীর শিলং খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলো- বাবুল মিয়া (৩৯), আব্দুল আহাদ (৪৫), হোসেন আহমেদ (৩৫), বাসির (২৬) ও মো: জালাল (১৯)।

বৃহষ্পতিবার বিকেলে ৫টা ২০ মিনিটের দিকে কালিঘাট পেয়াজপট্টি এলাকার খুরশিদ আলম মোল্লার চায়ের দোকানে তীর শিলং খেলার সময় তাদেরকে আটক করা হয়।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর