শ্রীমঙ্গলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৬ AM

শ্রীমঙ্গলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৮:২৭:১৮ AM

শ্রীমঙ্গলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


মৌলভীবাজারের পূর্ব শ্রীমঙ্গলে প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য উল্লেখ না থাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পূর্ব শ্রীমঙ্গলে অবস্থিত মধুমিতা আইসক্রিমকে ১০ হাজার টাকা ও বনগাঁওয়ে অবস্থিত আল-আমিন পাঁচ ভাই আইসক্রিমকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় এক অভিযান পরিচালনার পর এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবারের অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

আজকের সিলেট/বিএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর