বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। মিজান বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহষ্পতিবার দিরাগত গভীর রাত দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
বিয়ানীবাজার প্রতিনিধি 








