সিলেটে কয়দিন ধরে খরতাপের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার দুপুরে সিলেটের বিভিন্ন এলাকায় ঝরেছে কাঙ্খিত বৃষ্টি। সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। এর আগে গত কয়েকদিন ধরে খরতাপে পুড়ছিল সিলেটের বাসিন্দারা।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঝরের সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু সে বৃষ্টি খুব বেশী সময় স্থায়ী হয়নি। এরপর সামন্য বৃষ্টিতে সিলেটের বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছেন।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায় বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই সিলেটে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে সর্বশেষ গত ১১ মে সকাল ছয়টা থেকে ১২ মে সকাল ছয়টার মধ্যে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরপর আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। এরপর থেকে সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে অবস্থান করছিল।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








