বিষ খাইয়ে আড়াই বছরের শিশুকে হত্যা, মা ও বাবা আত্মগোপনে
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫০ AM

বিষ খাইয়ে আড়াই বছরের শিশুকে হত্যা, মা ও বাবা আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৫:৩৯:৪৮ AM

বিষ খাইয়ে আড়াই বছরের শিশুকে হত্যা, মা ও বাবা আত্মগোপনে


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ (কীটনাশক) খাইয়ে হত্যা করেছেন মা ও বাবা।  নিহত ফারিয়া আক্তার নামে ওই মেয়ে শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা শাপলা বেগম। তারা উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের বাসিন্ধা।

শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশসহ স্থানীয় সংবাদ সূত্র  জানায়, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকত। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়েন। তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন।

শুক্রবার বিকালে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেন ওই দম্পতি। পরে ফারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।  সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ফারিয়া মারা যায়। পরে লাশ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা। কিন্তু ইতিমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে  আত্মগোপনে চলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর