মৌলভীবাজারের কাজিরবাজার এলাকার বেখামুড়া গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সৌরভ আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের ৫নং ওয়ার্ডের প্রদীপ দাসের ছেলে।
রোববার সকালে পশ্চিম বেকামুড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে, এ বিষয়কে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। অনেকেই ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে অভিযুক্ত সৌরভের বাড়িতে হামলা করতে যাচ্ছেন। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জানা যায়, রোববার বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দাসহ অনেকেই লাটিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘেড়াও করে রেখেছেন অভিযুক্ত সাগরের বাড়ির আশপাশের এলাকা।
আখাইলকুঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে যে বা যারাই কটুক্তি করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হয়েছে। একজন মুসলমান হিসেবে আমাদের প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না, স্থানীয় বাসিন্দারা আমাকে এই বিষয় অবগত করলে একজন মুসলমান হিসেবে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠাই।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভ দাস প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর মাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটিরত পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাকে কোর্টে চালান করার প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








