গোয়াইনঘাটে রাত পোহালে ভোট : কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM

গোয়াইনঘাটে রাত পোহালে ভোট : কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৬:৫৮:০৯ AM

গোয়াইনঘাটে রাত পোহালে ভোট : কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম


সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন আগামীকাল মঙ্গলবার। রবিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার প্রচারণা । সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা।

সোমবার (২০ মে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা প্রদান শেষে উপজেলা নির্বচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। তারা হলেন- মোটরসাইকেল প্রতীক নিয়ে  বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও এবং ঘোড়া প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন- চশমা প্রতীক নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, টিউবওয়েল প্রতীক নিয়ে কুতুব উদ্দিন, মাইক প্রতীক নিয়ে ইসলাম আলী ও তালা প্রতীক নিয়ে ফারুক আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- ফুটবল প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফিয়া বেগম, পদ্মফুল প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও কলস প্রতীক নিয়ে মরিয়ম বেগম।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২৯ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৬৩৭ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৩০৪ জন।

এদিকে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং শেষে উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি বিতরণ করেছেন। এছাড়া উপজেলার ২৬টি কেন্দ্র দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যালট পেপার ভোটের আগেরদিন পাঠানো হয়েছে এবং বাকি ৫৮টি কেন্দ্রে ভোর ৩টায় ব্যালট পেপার পাঠানোর কথা রয়েছে। 

নির্বাচন উপলক্ষে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে শক্ত অবস্থানে রয়েছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর