হবিগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম-এর আদালতে ওই মামলায় হাজির হলে আদালত শুণাণি শেষে সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২নং পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে। ওই মামলায় সে আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজকের সিলেট/ডি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








