ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ ২১ মে সিলেট বিভাগের ১০ উপজেলায় চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভেট গ্রহন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকবে। বেলা বাড়ার সাথে ভোটারদেরও উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। কোথাও বড় ধঘরণের কোনো অঘটন বা বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে।
বিভাগের ১০ উপজেরা মধ্যে সিলেট জেলার তিনটি উপজেলায় চলছে ভোট গ্রহন। এগুলো হচ্ছে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা।
সুনামগঞ্জ জেলার ৪ টি উপজেলায় চলছে ভোট গ্রহন। এগুলো হচ্ছে- ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ।
মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় চলছে ভোট গ্রহন। তাই আজ মঙ্গলবার এই ১০ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিলেটের তিন উপজেলার ৪ লাখ ৮৪ হাজার ৪শ ৮২ জন ভোটার ১৭০টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করছেন।
এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী রয়েছেন।
জৈন্তাপুর উপজেলায় ভোটার সংখ্যঅ ১ লক্ষ ৩৪ হাজার ৬ শ’ ১১ জন। এদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ । এ উপজেলায় হিজড়া ভোটার রয়েছেন মাত্র ১ জন।
জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া গণমাধ্যমকে জানান, জৈন্তাপুর উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোট প্রদান করছেন ভোটাররা। এই উপজেলার কোন কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়নি তবে গুরুত্বপূর্ণ হিসেবে ২৯টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ সাংবাদিকদের জানান, ভোটাররা উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোটা প্রদান করছেন। এর মধ্যে ৭-৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হিসেবে ২৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলায় ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৮৪টি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, এর মধ্যে ২৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হিসেবে ৫১টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজকের সিলেট/বার্তা/কে.আর









