তাহিরপুরে চমক দেখালেন আফতাব উদ্দিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ PM

তাহিরপুরে চমক দেখালেন আফতাব উদ্দিন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:৪৯:০৫ AM

তাহিরপুরে চমক দেখালেন আফতাব উদ্দিন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথম বার প্রার্থী হয়েই চমক দেখিয়েছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন। আফতাব উদ্দিন ৩৬ হাজার ৫১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগে সভাপতি আবুল হোসেন পেয়েছেন ২০ হাজার ৬৪০ ভোট। তাদের ভোটের ব্যাবধান ১৬ হাজারের মতো।

মঙ্গলবার রাত ৮টার দিকে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, তাহিরপুর উপজেলা মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩ জন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর