সিলেট থেকে শুরু হলো হজ্জফ্লাইট
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ PM

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে

সিলেট থেকে শুরু হলো হজ্জফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৭:১০:৪৯ AM

সিলেট থেকে শুরু হলো হজ্জফ্লাইট


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হাজি নিয়ে প্রথম হজ-ফ্লাইট উড়াল দিয়েছে।

বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডিস্ট্রিক ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ২৯ জন হাজি নিয়ে এসে ফ্লাইটটি সিলেটের ৩৬০ জনসহ মোট ৩৮৯ জন নিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে ।

এর আগে বুধবার বিকেল ৩টায় সিলেট বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এদিকে, হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে। বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। প্রধানমন্ত্রী সিলেটের জন্য খুবই আন্তরিক যার কারণেই সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে এবং বিমানবন্দরের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করেছেন। সিলেটবাসীর সাথে তাঁর আন্তরিকতার কারণ হচ্ছে বঙ্গবন্ধু সবসময় সিলেটের প্রশংসা করতেন, সিলেটের মানুষকে ভালোবাসতেন।

তিনি বলেন, কোন হজযাত্রী যেন প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

এ সময় প্রতিমন্ত্রী নানা ধরণের সংকট, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ যেন রক্ষা পায় এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নয়নের পথে আরও এগিয়ে যায় এ দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহবান জানান।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে ও কর্মকর্তা রওশন হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম, হাব সিলেট জোনের সভাপতি জহিরুল কবীর চৌধুরী শিরু, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন খাজা হজ উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা খাজা মঈনউদ্দিন আহমদ জালালাবাদী।

আজকের সিলেট/ডি/কেআর

সিলেটজুড়ে


মহানগর