শনিবার যেসব এলাকায় ৯ঘন্টা বিদ্যুৎ বন্ধ
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৫ AM

শনিবার যেসব এলাকায় ৯ঘন্টা বিদ্যুৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৯:১৯:১৯ AM

শনিবার যেসব এলাকায় ৯ঘন্টা বিদ্যুৎ বন্ধ


জরুরী মেরামত সংরক্ষন ও উন্নয়নমূলক কাজের জন্য  মহানগরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুত বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ জানায়, নগরের ১১ রায়নগর ফিডার ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মহানগরের ১১ এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল  ৪টা র্পযন্ত বিদ্যু সরবরাহ বন্ধ থাকব।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া, সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন আ/এ, ভাটাটিকর, টিলাগড় ও আশে-পাশের এলাকা সমূহে বিদ্যুৎ বন্ধ থাকব।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর