লামাবাজার থেকে ডিবির অভিযানে ৬ জুয়াড়ি আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৮ PM

লামাবাজার থেকে ডিবির অভিযানে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৬:৫৫:৪৩ AM

লামাবাজার থেকে ডিবির অভিযানে ৬ জুয়াড়ি আটক


নগরীর লামাবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়োন্দা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলো- মো: মতিউর রহমান (৫৫), তামিম আহমেদ (৩৪), পারভেজ আহমেদ (২৪), মাহফুজুর রহমান (৩৯), মো: ইসলাম উদ্দিন (২৯) ও মো: আলম মিয়া (৩৫)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এমএমপির ডিবি পুলিশের এডিসি শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে একটি টিম লামাবাজার ভিআইপি রোডস্থ খালেদ বশির এর গ্যারেজের সামনে থেকে তাদেরকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে এই এলাকায় একটি চক্র তীর শিলংয়ের আস্তানা তৈরি করেছিল। স্থানীয়রা বার বার বাঁধা দিয়েও তাদেরকে থামাতে পারেন নি। অবশেষে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর