সিলেটে ঘূর্ণিঝঢ়ের প্রভাবে দুর্ভোগে দেড়কোটি মানুষ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ AM

সিলেটে ঘূর্ণিঝঢ়ের প্রভাবে দুর্ভোগে দেড়কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৪:১৬:৫৭ AM

সিলেটে ঘূর্ণিঝঢ়ের প্রভাবে দুর্ভোগে দেড়কোটি মানুষ


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে সিলেট বিভাগে দুদিন ধরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পূরো বিভাগে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ  সরবরাহ। বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। পৃথিবির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় সিলেটবাসীর। প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয় হাহাকার। বিদেশে থাকার স্বজনদের সাথে যোগাযোগ করতে পারেননি তারা।চরম দুর্ভোগে পড়েন সিলেট বিভাগের প্রায় দেড়কোটি মানুষ।

মঙ্গলবার বন্ধ থাকে সিংহভাগ প্রিন্ট পত্রিকার প্রকাশনা। নগর ও শহর এলাকায় দেখা দেয় তীব্র পানির সংকট। বিদ্যুৎ চালিত মটর বন্ধ থাকায় অনেককে নির্ভর করতে হয় বৃষ্টির পানির উপর। বিভিন্নস্থানে টব বালতি ড্রাম দিয়ে পানি সংগ্রহ কর থাকেন নাগরিকরা। বেলা ২ টার দিকে সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলেও গ্রামাঞ্ল এখনো অন্ধকারে নিমজ্জিত।  তবে  বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করতে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা। এমনটা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

সংশ্লিষ্টরা আরো জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গাছপালা-বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বিদ্যুতের  ফিডারগুলো সোমবার রাত থেকে বন্ধ খাকে। তবে মঙ্গলবার বিকেল থেকে কোনো এলাকায় ফিডারগুলো চালু করা হয়েছে এবং বাকগুলো চালুর চেষ্ট চলছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে বিদ্যুৎ ভিাগের কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে বলে জানান তারা।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর