সোবহানীঘাটে কাদির মিয়ার স্যানেটারি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে তীর শিলং অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- লালিম মিয়া (৩৫) প্রণজিত চন্দ্র দে (৩৬) আব্দুল মান্নান (৬০) রজব আলী (৪৫) মো: জামাল মিয়া (৬২) আবু শামিম (৫৪) সবুজ মিয়া (৩৬)।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে সোবহানীঘাটে কাদির মিয়ার স্যানেটারি দোকান থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
এমএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এসএমপির ডিবি পুলিশ সব সময় মাদক, জুয়া ও চোরাচালানের বিষয়ে তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








