কুমারগাঁওয়ে মঞ্জুর জুয়ার আসর থেকে আটক ৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৭ PM

কুমারগাঁওয়ে মঞ্জুর জুয়ার আসর থেকে আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৯:০০:০২ AM

কুমারগাঁওয়ে মঞ্জুর জুয়ার আসর থেকে আটক ৪


নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি এলাকায় মঞ্জু মিয়ার জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- জুয়ার আসরের মুল হোতা  মঞ্জুর মিয়া (৩২), আলম মিয়া (৩৮), বিধান রিষী (৪২),  মো: মকবুল হোসেন (৪৪)।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে জুয়াড়ি মঞ্জু এই এলাকায় জমজমাট জুয়ার আসর পরিচালনা করে আসছিল। স্থানীয় ব্যবসায়ীরা বাঁধা দিলে তাদেরকে হুমকি ধমকি দিত। এমনকি স্থানীয়রা বিষয়টি জালালাবাদ থানা পুলিশকে জানালেও রহস্যজনক কারনে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবশেষে ডিবি পুলিশ জুয়ার আসরটি ভেঙ্গে দিল।


আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর