নগরীর শাহী ঈদগাহ এলাকায় দলদলি চা বাগান থেকে জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলো- মো: সাখাওয়াত হোসেন রনি (৩৯), আব্দুল জব্বার (৬২), স্বপন চন্দ্র (২০), জালাল (২৮), তৌফিক মিয়া (৪৫), মো: বাদশাহ মিয়া (৬৫), মইনুল হক (২৮), খোকন মিয়া (৫১), মো: ফিরোজ (৪৩), মো: সেলিম আহমদ (২৭), মো: আল আমীন (৩১), রাহাত আহমেদ (১৮) ও সোহাগ হোসেন মনা (১৮)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে দলদলি চা বাগানের মিলন মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়িতে দীর্ঘ দিন থেকে অবৈধ জুয়ার আসর চলছিল। এখানে প্রায় সময়ই অচেনা মানুষদের আনাগুনা থাকত।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








