সিলেটে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৩ PM

সিলেটে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৫:৫৩:৪৪ AM

সিলেটে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি


সিলেটে ভয়াবহ বন্যার পাশাপাশি  ৩ দিন ধরে তীব্র দাবদাহ শেষে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে মানুষজনের মাঝে স্বস্তি ফিরে আসলেও বন্যা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

সিলেটে গত সোমবার থেকে বন্যা পরিস্থিতি দেখা দিলে সিলেট সিটির ৯টি ওয়ার্ডসহ সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার দক্সিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলাসহ সবকটি উপজেলার প্রায় ৬ লাখ ১০হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন। জেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র  রয়েছেন প্রায় ৪হাজার মানুষ।

শুক্রবার থেকে সিলেটের উজান এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটি এলাকায় অপরিবর্তিত রয়েছে। আর এ অবস্থায় প্রচুর পরিমান বৃষ্টিপাত হলে বানের পানি বৃদ্ধি পেয়ে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে জনমনে শঙ্কার সৃষ্টি হয়েছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর