বালাগঞ্জে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খন্দকার মবরুর উদ্দীন রুমেল নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত খন্দকার মবরুর উদ্দীন রুমেল চর আলাপুর গ্রামের মৃত খন্দকার ছয়েফ উদ্দিনের ছেলে এবং আলাপুর পাঞ্চায়েত কমিটির সভাপতি।
সোমবার সকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে খন্দকার মবরুর উদ্দীন রুমেল নিজ বাড়ির মধ্যে ফিশারীতে সংযোগ দেওয়া বিদ্যুতের তারে গৃহপালিত একটি গরু আটকা পড়তে দেখে গরুকে তাড়িয়ে দেন। তাড়া খেয়ে গরু চলে গিয়ে রক্ষা পেলেও রুমেলের উপর বিদ্যুতের ছেঁড়া তার এসে পড়লে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বড় মোকাম কবরস্থানে খন্দকার মবরুর উদ্দীন রুমেলের দাফন সম্পন্ন হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
বালাগঞ্জ প্রতিনিধি 








