সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে বন্যার ভয়াবহতার মধ্যেও শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দুই উপজেলা ছাড়াও বিভাগের আরো ৫ উপজেলায় একযোগে চলছে ভোটগ্রহণ। অন্য উপজেলাগুলো হলো- সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়া এই ভোটগ্রহন চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








