শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য এম.এ মান্নানের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাদাত মান্নান অভি ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৫৬ টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রার্থীদের এজেন্টের কাছ থেকে প্রাপ্ত তথ্যে এটি জানা গেছে।
উল্লেখ্য, অভি ৫৬ কেন্দ্রের ৪৯ টিতে ভোট কেন্দ্রেই জয়ী হয়েছেন। আর ছয় কেন্দ্রে জয়ী হয়েছেন আবুল কালাম।
আজকের সিলেট/ডি/এসটি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








