'মধ্যনগরে শিক্ষিত জাতি গঠনে সর্ব্বোচ্চ সহযোগিতা করবো'
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২২ AM

'মধ্যনগরে শিক্ষিত জাতি গঠনে সর্ব্বোচ্চ সহযোগিতা করবো'

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৪:৩৩:২০ AM

'মধ্যনগরে শিক্ষিত জাতি গঠনে সর্ব্বোচ্চ সহযোগিতা করবো'


সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রথম চেয়ারম্যান আলহাজ্ব মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া শেষ ধাপের নির্বাচনে বিজয় লাভ করেন।

শুক্রবার জুম্মা নামাযের পরপরেই মধ্যনগর উপজেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান ও সারা বাজারে জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় মিষ্টিমুখ ও মালা পড়িয়ে স্বাগত জানান অসংখ্য মানুষ।

উপজেলার প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া শিক্ষক সেমিনারে সৌজন্য সাক্ষাতের সময় বলেন, আপনাদের কাছে আমি চির ঋণী, মালা আমার নয় আপনাদের প্রাপ্য। এ সময় শিক্ষক সমিতির সভাপতি রজত তালুকদারের গলায় মালা পড়িয়ে দেন। শিক্ষা নিয়ে বলেন, আপনার সন্তান আর ছাত্রদের মধ্যে কোন বিবেধ রাখবেন না। আমি রাস্তার পাশ্ববর্তী কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখলেই যেকোন সময় প্রবেশ করব খোজ খবর নিতে।এবং লেখাপড়ার মান উন্নয়নে আপনাদেরকে সর্ব্বোচ্চ সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। আমি চাই মধ্যনগরের প্রতিটি বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র যেন ভাল রেজাল্ট করে। এবং শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিসীম। আপনারা আপনাদের দায়িত্ব পালনে কোন ধরণের অবহেলা করবেন না, এটাই আমার অনুরোধ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর