নগরে পাঠাও কর্মী খুন: ২দিনের রিমান্ডে শাহীন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৮ AM

নগরে পাঠাও কর্মী খুন: ২দিনের রিমান্ডে শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:০৪:৫৯ AM

নগরে পাঠাও কর্মী খুন: ২দিনের রিমান্ডে শাহীন


সিলেট নগরের মানিকপীর (রহ.) টিলায় পাঠাওকর্মী সাবিল খুনের ঘটনায় গ্রেফতারকৃত শাহীন আহম্মদকে (১৯) রিমান্ডে দিয়েছে আদালত। সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রট ছগির আহমেদ রিমান্ডর এ আদেশ দেন।

গ্রফতারের পর আদালতে হাজির করে এসএমপির কোতোয়ালি পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপন।

এরআগে  বৃহস্পতিবার (৬ মে) বেলা দেড়টার দিকে নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থান টিলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আবদুল হান্নান শিমুলের পুত্র। তিনি নগরের ইলেকট্রিক সাপ্লাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাঠাও কুরিয়ারে ডেলিভারি কর্মীর কাজ করতেন।

 পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাবিলের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে পাঠাও কুরিয়ারের কিছু ডেলিভারি সামগ্রী ও একটি বাইসাইকেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরাও উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহীন নামে একজনকে গ্রফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন  নগরের কাজীটুলার বাসিন্দা বলে জানা গেছে।


আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর