ফাইাল ছবি
সুনামগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। নিহত আব্দুন নূর (৫৫) শান্তিগঞ্জের গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷
সোমবার দুপুর ১২ শান্তিগঞ্জ উপজেলার সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে যাওয়া বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন৷ আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি৷ ঘাতক বাসটি আটক করা হয়েছে। ঘটনার পর যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক রয়েছে।
আজকের সিলেট/ স্টাফ/ বার্তা/ কে আর
নিজস্ব প্রতিবেদক 








