গোয়াইনঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে, আহত ১১
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৩ PM

গোয়াইনঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে, আহত ১১

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৯:২৭:০৪ AM

গোয়াইনঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে, আহত ১১


সারী-গোয়াইনঘাট সড়কের ফুলেরগ্রাম মারকাজের সম্মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিয়ের যাত্রী বাহী একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে  বৃদ্ধ নারী ও শিশুসহ ১১জন আহত হন। আহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকুমা বিবি (৭৮), নাজমা (২৮), জাবেদ (৬), জাবেল (৭), আল-আমীন (৩), রুবিনা (২৫), তাবাছ্ছুম (২), লিপা (৩), রনিপা (২), সুমনা (২২), মাহা (৩) ও মাশরাফি (৩)।

রোববার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে,  গোয়াইনঘাট থানায় এমপি ইমরান আহমদের প্রটোকল ডিউটিতে যাওয়ার সময় ফুলেরগ্রাম মারকাজ নামক স্থানে এসে গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সোহেল দেখতে পান একটি নোহা গাড়ি ১০-১২ জন যাত্রী নিয়ে গুরুতর এক্সিডেন্ট করে  রাস্তায় পাশে পুকুরে পড়ে আছে। সাথে সাথে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় হাফিজুল ইসলাম সুহেল ও পুলিশ সদস্য জসীম উদ্দিন গাড়ি থেকে নেমে পুকুর থেকে আহত রোগীদের উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে পাঠিয়েছেন।

সেখান থেকে গুরুতর আহত ৯ জন কে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে এর মধ্যে ১ জন গর্ভবতী মহিলা ৩ জন শিশু ও একজন বৃদ্ধ মহিলাসহ মোট ৯ জন রয়েছেন। আহতদের মধ্যে ৩ জন গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি আছেন।  আহতদের মধ্যে আলকুমা বিবি ও নাজমা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এঘটনায় ১ টি গরু ঘটনাস্থলে মারা গেছে।

পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সুহেল জানান, রাস্তার পাশে একটি গরু রশি দিয়ে বাধা ছিল। হটাৎ গরুটি রাস্তায় এসে নোহা গাড়ির সামনে পড়ে যাওয়ার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর